গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata অতীনের ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু, বিক্ষোভ বিজেপির, সতর্ক মেয়র

    অতীনের ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু, বিক্ষোভ বিজেপির, সতর্ক মেয়র

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি। বিধান সরণিতে পথ অবরোধ করে বিক্ষোভ চলে।
    কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে ৪ বছরের অদৃশা পোদ্দারের মৃত্যুর প্রতিবাদে হাতিবাগানেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ডে ছিল মেয়র ফিরহাদ হাকিমের ছবি। পাশে লেখা একটা প্রশ্ন কী সেবা দিলাম। তার ঠিক নিচেই কটাক্ষ করে লেখা হয়েছে দুয়ারে মশা। উত্তর কলকাতার বড়তলার বাসিন্দা ৪ বছরের অদৃশাকে প্রথমে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোম, সেখান থেকে রেফার করা হয় অ্যাপোলে হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় অদৃশার। যদিও শিশুমৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলেন নি মেয়র ফিরহাদ হাকিম।
    তবে তিনি সতর্ক করে বলেছেন এবছর এখনও পর্যন্ত ১ হাজার ১৭ জন ডেঙ্গি আক্রান্তের তথ্য রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলে মানুষকে সতর্ক হতে বলেছেন।