গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Murshidabad বৃষ্টিভেজা লাইটপোস্টে রাখা সাইকেল ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র

    বৃষ্টিভেজা লাইটপোস্টে রাখা সাইকেল ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র

    0
    302
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বৃষ্টি ভেজা লাইটপোস্ট ঘেঁষে রাখা সাইকেল নিতে গিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ক্লাস এইটের ছাত্রের।
    জানা গিয়েছে বছর ১৩-র আবুল হাসান ধুলিয়ান হাই মাদ্রাসার ক্লাস এইটের ছাত্র ছিল। দ্ররিদ্র পরিবারের সন্তান আবুল পড়াশোনার পাশাপাশি বিধানসরণি রোডের একটি সাইকেলের দোকানে কাজ করত। শুক্রবার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য লাইট পোস্টের সঙ্গে ঠেস দিয়ে রাখা সাইকেল আনতে গিয়েছিল। বৃষ্টি ভেজা লাইটপোস্টটি ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় আবুল। স্থানীয়রাই দ্রুত তাকে ধুলিয়ান হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা আবুলকে মৃত বলে ঘোষণা করেন।
    স্থানীয়দের অভিযোগ বিধানসরণি এলাকার লাইটপোস্টগুলো দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনের সেদিকে কোনও নজর নেই।