গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment জুবিনের শেষ সিনেমার মুক্তি 

    জুবিনের শেষ সিনেমার মুক্তি 

    0
    158
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রয়াত সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা,রই রই বিনালে মুক্তি পেয়েছে। তিনি যেদিন মুক্তি দিতে চেয়েছিলেন ঠিক সেদিনই মুক্তি পেয়েছে গায়কের অভিনীত সিনেমাটি।

    জুবিনের সিনেমা মুক্তিকে ঘিরে আসামে ফ্যান ফলোয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। সিনেমাটির টিকিটের দাম বেড়ে গিয়েছেতবে সব উপেক্ষা করে ফ্যানরা ছোটেন হলে প্রিয় শিল্পীকে আরো একবার পর্দায় দেখতে।এদিকে জুবিনের শেষ সিনেমা,মুক্তির দিনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন গায়কের ফ্যানরা। অনেকেই সিনেমাটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন। জনপ্রিয় অসমিয়া পরিচালক রাজেশ ভূঞা এক সাক্ষাৎকারে বলেছেন, এই ছবি জুবিনদার ব্যক্তিগতভাবে খুব প্রিয় ছিল। গল্প, সুর, গানের কথা,সব কিছুতেই ছিল তার হাতের ছোঁয়া।তিনি আরো বলেছেন,আমরা তিন বছর ধরে ছবিটি তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া সব কাজই শেষ ছিল। তাই তার মৃত্যুর পরও আমরা তার কণ্ঠের আসল রেকর্ডিং রেখেই ছবিটি মুক্তি দিয়েছি।ছবিতে ব্যবহৃত ৮০ থেকে ৯০ শতাংশ সংলাপ ও গানই জুবিনের নিজের গলার, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। ফলে দর্শকেরা আবারও প্রেক্ষাগৃহে শুনতে পাবেন তার সেই অনন্য কণ্ঠ,এ যেন জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এক আবেগঘন প্রত্যাবর্তন।এদিকে সিনেমাটির মুক্তির দিন ঘনিয়ে আসতেই আসামসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটের দাম হঠাৎ বেড়ে যায়।

    স্থানীয় দর্শকেরা অভিযোগ করেছেন, প্রযোজক ও হল কর্তৃপক্ষ জুবিনের মৃত্যুকে ঘিরে আবেগের সুযোগ নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এক ফ্যান লিখেছেন, জুবিনদা জীবিত থাকলে এটি সহ্য করতেন না।