
পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর দিনেই ৪ নভেম্বর মঙ্গলবার কলকাতায় পথে নামছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়েছে শেষ হবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। এসআইআরের প্রতিবাদে মিছিলে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়তে চাইছে তৃণমূল। এদিকে ওই দিনেই আগরপাড়ায় অনুপ্রবেশকারীদের হঠানোর দাবিতে মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আগরপাড়াতেই এনআরসি আতঙ্কে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী যেদিন উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় মিছিলে হাঁটবেন, সেদিন এসআইআরের বিরোধিতায় কলকাতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে শুক্রবারই ভার্চুয়াল বৈঠকে বিএলওদের মার্কিং করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।








