গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs সওকতকে ভাঙড় থেকে সরাতে একজোট আরাবুল-কাইজার

    সওকতকে ভাঙড় থেকে সরাতে একজোট আরাবুল-কাইজার

    0
    190
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শত্রুর শত্রু এখন বন্ধু। সওকত মোল্লাকে ভাঙড় থেকে সরাতে এবার জোট বেধেছেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ। একসময়ের শত্রু এখন দলেরই বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে এখন এক মঞ্চে একসময়ের দুই প্রতিদ্বন্দ্বী।

    ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে ভাঙড় থেকে সওকত মোল্লাকে হঠানোর দাবি তুলেছেন তাঁরা। এলাকায় খুন, লুঠপাট, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত মোল্লা। ভাঙড়কে অশান্ত করে রেখেন সওকত মোল্লাই। একসুরে অভিযোগ করেছেন দুজনেই। অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকত মোল্লাকে এভাবেই আক্রমণ করেছেন কাইজার আহমেদ। ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক সওকত মোল্লাকে সরানোর দাবিতে একজোট হয়েছেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদ।

    তাদের দাবি অন্য দল থেকে তৃণমূলে যোগ দিয়ে এখন ভাঙড়ে তাদের ওপরেই ছড়ি ঘোরাচ্ছে। ভোট আসলেই কিছু মানুষ বাজার গরম করেন। এরা ঠিক তাই করছেন। পাল্টা সরব হয়েছেন সওকত মোল্লা।