
এসআইআর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মঙ্গলবার পথে নামছে। তারমধ্যেই আমরণ অনশনের ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।
তাঁর দাবি এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে। একজনও মতুয়া ভোটারের নাম বাদ গেলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ৫ নভেম্বর থেকে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন শুরু হবে বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর। শনিবার বনগাঁয় মতুয়া মহাসংঘের তরফে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতাবালা ঠাকুরের দাবি উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি মতুয়া ভোট রয়েছে। এসআইআর হলে প্রচুর মতুয়া ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
এদিকে টাকার বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁয় সিএএ ক্যাম্প খুলে সিএএ ফর্ম বিক্রি করা হচ্ছে বলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। ২০ টাকার বিনিময়ে ফর্মফিলাপে ৮০০ টাকায় নাগরিকত্ব মিলছে বলে অভিযোগ করেছে শাসকদল।
