
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধার পাল্টা এবার ছাব্বিশের নির্বাচনের আগে নমো যুবা যোদ্ধা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। শনিবার কলকাতার আইসিসিআরে যুবমোর্চার কর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি সাংসদ বিপ্লব দেব, সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তীরা। বিজেপির দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়া এবং বিকশিত বাংলা গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
এই সম্পর্কিত একটি ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টোল ফ্রি নম্বরে মিসড কল করে নাম নথিভুক্তও করা যাবে।
