
মায়ানমার থেকে যে পথে রোহিঙ্গারা ঢোকে, সেটা বর্মা থেকে কলকাতা আসার রাস্তা। ওটা আজাদ হিন্দ বাহিনীর রাস্তা। বিজেপি সেই পথকে অপমান করছে। এই মন্তব্যের পরেই ব্রাত্য বসু আজাদ হিন্দ বাহিনীকে অপমান করেছে বলে দাবি করেছে বিজেপি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা নিন্দনীয়। ১৯-এ সর্বজন শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ যখন বর্মা হয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তখন নেহেরু কংগ্রেস তাঁদের অনুপ্রবেশকারী বলে বিভ্রান্তি ছড়িয়েছিল।
কার্যত সেই ভাষাই ব্যবহার করেছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার।
