ছেলেকে নিয়ে শাহরুখের রসিকতা

0
184
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অভিনয়ের বাইরে শাহরুখ খান বেশ রসিক।সংবাদ সম্মেলন কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে যার আঁচ পাওয়া যায়। এবার নিজের ছেলেকে নিয়েই রসিকতা করলেন কিং খান।

আরিয়ান খানের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন শাহরুখ।মজা করেই তিনি বলেছেন, তাঁকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? তাঁর ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে আরিয়ান খানের?শাহরুখের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা তৈরি হয়।

এর আগে, দ্য ব্যাডস অব বলিউড সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহরুখপুত্রের। ছেলের পরিচালনায় স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন কিং খান। বাবা-ছেলের যুগলবন্দি দারুণ উপভোগ করেন দর্শকরা।