মদ্যপান নিয়ে বচসা! উত্তরপ্রদেশে বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে 

0
118
ছবি সৌজন্যে : এক্স

উত্তরপ্রদেশের বিড়ি ব্যবসায়ী বাবাকে গুলি করে খুন করে আত্মঘাতী ছেলে। খবর ছেলের অতিরিক্ত মদ্যপানের নেশা নিয়ে বাবার সঙ্গে বচসা বাঁধে ছেলের।

তর্কাতর্কির মাঝেই গুলি চালিয়ে দেন ছেলে। মৃতের নাম সুরেশ চন্দ্র আগরওয়াল , ৫০। দিনেশ ৫৫৫ ব্র্যান্ডের মালিক তিনি। জানা যাচ্ছে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ছেলে নরেশ আগরওয়ালের সঙ্গে তার বচসা চলাকালীন লাইসেন্সড রিভলভার দিয়ে বাবাকে গুলি করেন তিনি। বাবা মারা গেছে বোঝামাত্র রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। দুটি মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।