
রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না ইউক্রেনকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ আরও তীব্র করতে চান না। সাংবাদিকদের যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি কি টমাহক বিক্রির বিষয়ে কোনও চুক্তি বিবেচনা করছেন। তবে তিনি যোগ করেছেন, ভবিষ্যতে তাঁর মত পরিবর্তন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন, যেখানে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হয়েছে।
রুটে বলেছেন, বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া আমেকিরাক ওপর নির্ভর করছে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা রাশিয়ার গভীরে, এমনকি মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র চেয়েছেন। কিন্তু ক্রেমলিন সতর্ক করে দিয়েছে যে, ইউক্রেনকে টমাহক সরবরাহের যে কোনও পদক্ষেপের পরিণতি গুরুতর হতে পারে।
