টানা ডেস্কে বসে কাজে হাতে ব্যথা

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হাতের ব্যথা মানেই যে আর্থ্রাইটিস,এমনটা না-ও হতে পারে।ডেস্কে বসে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে থাকলে হাতের ব্যথা ভোগাবেই। সারাক্ষণ মাউস ধরে কাজ, সঠিক ভঙ্গিতে হাত না রাখলে কনুই থেকে কব্জি অবধি ব্যথা টনটন করবে।

অনেকেই এমন ব্যথায় ভোগেন।চিকিৎসকরা বলছেন, ব্যথানাশক ওষুধ না খেয়ে বরং ব্যায়াম করে ব্যথা কমাতে পারেন।কিন্তু কী ধরনের ব্যায়াম করলে হাতের ব্যথা কমবে,তা নিয়ে ধারণা নেই অনেকেরই।তার ওপর ব্যথা নিয়ে বেশি কসরত করাও কষ্টকর। তাই সহজ যোগাসনই একমাত্র ভরসা। চেয়ারে বসেই করা যাবে এমন যোগাসন। প্রতিদিনের অভ্যাসে ব্যথা কমবে তাড়াতাড়ি।যেমন হাত, কাঁধের ব্যথা কমানোর সহজ আসন হলো কেহুনি নমন। অষ্টাঙ্গ যোগের একটি ধরন। ভঙ্গি খুবই সহজ। বয়স্করাও করতে পারেন এই ব্যায়াম। বসেই করা যায় এটি। চেয়ারে বা মাটিতে ম্যাট পেতে বসুন। শিরদাঁড়া সোজা রেখে টানটান হয়ে বসতে হবে। মাথা ও ঘাড় সোজা থাকবে।সেক্ষেত্রে দুই হাত কোলের ওপরে রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।এবার শ্বাস ছাড়তে ছাড়তে কাঁধ বরাবর দুই হাত সামনের দিকে প্রসারিত করে দিন। হাত টানটান থাকবে।এর পর কনুই থেকে হাত ভাঁজ করে হাতের আঙুল দিয়ে কাঁধ স্পর্শ করুন। কয়েক সেকেন্ড রেখে শ্বাস নিতে নিতে হাত আবার সামনের দিকে সোজা করুন। হাত ভাঁজ করা ও খোলা।এই পদ্ধতি ৫ বার করে করলে এক সেট হবে। এইভাবে তিন থেকে চার সেট অভ্যাস করুন। অভ্যাস হয়ে গেলে আরো বেশিবার করতে পারেন।হাতের ব্যথা কমবে, হাতের পেশি সক্রিয় হবে।অস্থিসন্ধির ব্যথা-বেদনা কমে যাবে।ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকলে, কাঁধে যন্ত্রণা বা কাঁধ নাড়াতে কষ্ট হলে এই ব্যায়ামে উপকার পেতে পারেন।কব্জির ব্যায়ামও হবে।

সারাক্ষণ মাউস ধরার কারণে বা হাতে মোবাইল ধরে রাখার কারণে যে ব্যথা হয়, তা-ও কমে যাবে তাড়াতাড়ি।হাতে রক্তসঞ্চালন বাড়বে, এতে বাতের ব্যথাও কমে যাবে। কনুইয়ে আঘাত থাকলে বা হাতের হাড়ে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।হাড়ের দুর্বলতা থাকলে বা হাড় ভঙ্গুর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া আসনটি করা থেকে দূরে থাকবেন।