অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে পুরনো দল তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে স্বাগত জানিয়েছেন শোভন-বৈশাখীকে। সাংবাদিক বৈঠকে অরূপ জানিয়েছেন, শোভন এবং বৈশাখী চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।
গ্রাম থেকে শহর
News & Much More
