কোয়েম্বাটুর গণধর্ষণ, ৩ জনকে গুলি করে গ্রেফতার

0
123
ছবি সৌজন্যে : এক্স

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তরুণীকে গণধর্ষণ করায় অভিযুক্ত তিন জনের পায়ে গুলি চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কোয়েম্বাটুরের শহরতলিতে ওই তিন জনের সন্ধানে তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়েই অভিযুক্তেরা সজাগ হয়ে যান। এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা হয়। তার পরেই পালানোর চেষ্টা করে তিন জন। সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তদের পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তার পর তাঁদের গ্রেফতার করা হয়। কোয়েম্বাটুরের পুলিশ কমিশনার সর্বনা সুন্দর জানিয়েছেন, তিন অভিযুক্তই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

ধারালো অস্ত্রের আঘাতে হাতে চোট পেয়েছেন ওই পুলিশ কনস্টেবলও। হাসপাতালে তাঁরও চিকিৎসা চলছে। রবিবার রাতে কোয়েমবত্তূর বিমানবন্দরের কাছে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিতা তরুণী কোয়েম্বাটুরের এক বেসরকারি কলেজের পড়ুয়া।