মূল ইস্যু থেকে চোখ ঘোরাতে এসআইআর মিছিল : সুকান্ত

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গে একাধিক ইস্যু থেকে চোখ ঘুরিয়ে দিতেই কলকাতায় এসআইআর বিরোধী মিছিল করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এভাবেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার।
তিনি আরও বলেছেন, এসআইআর-কে খামোখা ইস্যু বানিয়ে ভোটের রাজনীতির ফায়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস, সত্যি যদি বিরোধিতা করতে হতো তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? কারণ এসআইআর কেন্দ্র সরকার করছে না।
এসআইআর দেশজুড়ে শুরু করছে জাতীয় নির্বাচন কমিশন। সুকান্তর আরও মন্তব্য, কোনওরকমের চিটিং করে তৃণমূল বা প্রশাসন কিছু করতে পারবে না। আগামীতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।