গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বিহারের যুবসম্প্রদায় শ্রমিক-এ পরিণত হয়েছে: রাহুল

    বিহারের যুবসম্প্রদায় শ্রমিক-এ পরিণত হয়েছে: রাহুল

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের যুব সম্প্রদায় সস্তায় পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, বিস্ফোরক এই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশের যেকোনও প্রান্তেই বিহারী যুবকদের দেখা যায় শ্রমিকের কাজ করতে।
    এখন তাঁরাই ঠিক করুন সারাজীবন তারা কি এভাবেই শ্রমিকের কাজ করতে চান, না সম্মানের সঙ্গে নিজের রাজ্যেই কর্মসংস্থান পেতে চান, জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে দিতেই উপস্থিত জনতা না বলে পাল্টা জবাব দিয়েছে।
    আরও একবার নালন্দা বিশ্ববিদ্যালকে বিশ্বসেরা করে তোলার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল। তার দাবি একসময় ছিল যখন গোটা বিশ্বের পড়ুয়ারা নালন্দায় পড়তে আসত, বর্তমানে দেশের পড়ুয়ারা আমেরিকা, ব্রিটেন, উজবেকিস্তান সহ অন্যান্য দেশে পড়তে যায়। মহাগঠবন্ধন ক্ষমতায় এলে সেই চিত্র বদলাবে বলেও দাবি করেছেন তিনি।