গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ‘শাপলা কলি’ রেজিস্ট্রেশন পাচ্ছে এনসিপি

    ‘শাপলা কলি’ রেজিস্ট্রেশন পাচ্ছে এনসিপি

    0
    122
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    শাপলা কলি প্রতীক চেয়ে গোঁসা করে বসে থাকার মধ্যেই বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-কে রেজিস্ট্রেশন দিতে প্রস্তুত সেদেশের নির্বাচন কমিশন।
    উল্লেখ্য, এনসিপি প্রধান নাহিদ ইসলাম হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও হয়েছিলেন নাহিদ ইসলাম। সেখান থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন নাহিদ। জানা যাচ্ছে শুধু এনসিপি নয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টিকে রেজিস্ট্রেশন দেওয়ার তোড়জোড় শুরু করেছে ইসি। এই বিষয়ে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ১২ তারিখের মধ্যে সেই গণবিজ্ঞপ্তি নিয়ে দাবি-আপত্তি জানানো যাবে। তার নিষ্পত্তি করে চূড়ান্ত রেজিস্ট্রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনটি দলের প্রতীকের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেছেন, এনসিপি চেয়েছিল শাপলা কলি, সেটাই বরাদ্দ করা হবে।
    আরেকটা দল চেয়েছে কাঁচি, সেটাই তাদের প্রতীক হিসাবে দেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা। এনসিপির দাবি মেনে প্রথমে এই প্রতীক দিতে নারাজ ছিল সেদেশের নির্বাচন কমিশন। তবে বর্তমানে ওই প্রতীক দিতে মঞ্জুর হওয়ায় এনসিপি-ইসি দ্বন্দ্বে ইতি ঘটতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।