গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ, উত্তেজনা পিয়ালীতে

    তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ, উত্তেজনা পিয়ালীতে

    0
    239
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর আবহের মধ্যেই এবার দক্ষিণ ২৪ পরগণার পিয়ালীতে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী শিবসিন্ধু মণ্ডল ও সুজিত দাস নামে এক ব্যক্তি, অভিযোগ।
    মঙ্গলবার বিকেলে সরকারি কাজের জন্য এলাকায় একটি ইট বোঝাই গাড়ি ঢোকাকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। জানা গিয়েছে, তিন বিজেপি কর্মী প্রকাশ নম্বর, সুকান্ত মণ্ডল ও স্বপন মণ্ডল মত্ত অবস্থায় গাড়ি আটকে বচসা শুরু করেন। ঘটনার খবর পেয়ে তৃণমূলের বুথ সভাপতি শিবসিন্ধু মণ্ডল সেখানে পৌঁছলে তাঁকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইটের সাপ্লাইয়ার সুজিত দাস-কেও মারধর করা হয়েছে। সুজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতেই বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এই ঘটনায় ঘুটিয়ারি শরীফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছেন।