
তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। মুর্শিদাবাদের ভগবানগোলার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে।
জানা গিয়েছে ভগবানগোলা বিধানসভার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকের ৭০ নম্বর পথে বিএলও মহম্মদ সোহেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি বাড়ি বাড়ি না ঘুরে তৃণমূলের ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এই ঘটনায় আপত্তি তোলে বিরোধীরা।
ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। কয়েকটি ফর্ম বিলির কথা স্বীকার বিএলও মহম্মদ সোহেল হোসেনের দাবি যে বাড়িতে বসেছিলেন সেটা তৃণমূল নেতার বাড়ি তা তিনি জানতেন না।








