গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বিহারে জেডিইউ নেতার দাদা, বউদি ও ভাইঝির মৃতদেহ উদ্ধার

    বিহারে জেডিইউ নেতার দাদা, বউদি ও ভাইঝির মৃতদেহ উদ্ধার

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারে ভোটের একদিন আগেই পূর্ণিয়ায় জেডিইউ নেতা নিরঞ্জন কুশওয়ারের বাড়ি থেকে তিন সদস্যের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতরা হলে নিরঞ্জনের দাদা নবীন কুশওয়া, নিরঞ্জনের বৌদি কাঞ্চন মালা সিং এবং ভাইঝি তনু প্রিয়া।
    ভাইয়ের মতো নবীনও ছিলেন আঞ্চলিক রাজনীতির পরিচিত মুখ। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান নিহতের ছোট ভাই নিরঞ্জন কুশওয়া-সহ স্থানীয় নেতারা। পরিবার সূত্রে দাবি, তনু প্রিয়া দুর্ঘটনাক্রমে সিঁড়িতে পা পিছলে পড়ে যান এবং তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে নবীন তাঁর দিকে ছুটে যান।
    কিন্তু তিনিও পিছলে পড়ে যান এবং মারাত্মক আহত হন। সেই আঘাতেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। স্বামী এবং কন্যা উভয়কেই হারানোর শোক সহ্য করতে না পেরে, কাঞ্চন মালা সিং হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর মৃত্যু হয়েছে। সমস্ত দাবিই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।