গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata লেক থানা এলাকায় যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার 

    লেক থানা এলাকায় যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার 

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব

    লেক থানা এলাকার এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের পচা গলা ঝুলন্ত দেহ। সম্পর্কের টানা পোড়েন থেকেই এই আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

    মৃতের নাম শুভাশিস চক্রবর্তী। ঢাকুরিয়া স্টেশন লেনেই এক আবাসনের ৪ তলায় থাকতেন। এদিন সকালেই আবাসনের বাসিন্দারা শুভাশিসের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। তাঁরা বহুবার ওই ব্যক্তিকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হওয়ায় খবর দেন পুলিশকে। লেক থানার পুলিশ এসে দেখে, শুভাশিস চক্রবর্তীর ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। শেষমেশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে তারা। দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে ওই ব্যক্তি। দেহে পচন ধরেছে।

    সেখান থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।জানা গিয়েছে, বছর খানেক ধরে লিভ ইন সম্পর্কে থাকছিলেন তিনি। তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন বলে জানা গিয়েছে।