গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology আইফোনের ‘কল স্ক্রিনিং’ ফিচার

    আইফোনের ‘কল স্ক্রিনিং’ ফিচার

    0
    78
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অজানা নাম্বার থেকে স্প্যাম বা প্রতারণামূলক কল যেন এখন ফোন ইউজারদের নিত্যদিনের ঝামেলা। তাই অ্যাপল তাদের আইওএস ২৬ আপডেটে এই সমস্যা কমাতে এনেছে নতুন ফিচার,কল স্ক্রিনিং।

    এটি ইউজার কল ধরার আগেই নিজে থেকে অপরিচিত কলগুলো ফিল্টার করে দেয়।এই ফিচার চালু থাকলে আইফোন অচেনা নাম্বার থেকে আসা কল নিজে থেকেই রিসিভ করে, কলারকে নিজের পরিচয় জানাতে বলে এবং তাদের উত্তর রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন আকারে স্ক্রিনে দেখায়।ইউজার তখনই ঠিক করতে পারেন কলটি ধরবেন নাকি এড়িয়ে যাবেন।এভাবে স্প্যাম কল ইউজারের কাছে পৌঁছানোর আগেই থেমে যায়।কল স্ক্রিনিং ফিচারটি একদিক থেকে যেমন সুবিধাজনক, অন্যদিকে প্রাইভেসিও রক্ষা করে। এর কারণ সব প্রক্রিয়াই হয় ফোনের ভেতরেই, কোনো ডেটা ক্লাউডে যায় না।এটি অ্যাপলের আগের সাইলেন্স আননোওন কলার্স ফিচারের একটি উন্নত ভার্সন যা এবার আরও আলাপধর্মী গেটকিপার হিসেবে কাজ করে।

    অনেকটা লাইভ ভয়েসমেলের মত।কল স্ক্রিনিং ফিচারটি ব্যবহার করতে হলে ফোনে আইওএস ২৬ থাকতে হবে। এটি আইফোন ইলেভেন এবং তার পরের মডেলগুলোতে পাওয়া যাবে।