প্রত্যেকের ফর্ম পূরণ না হলে তিনিও করবেনও না: মুখ্যমন্ত্রী

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলার প্রতিটি মানুষ যতক্ষণ না এসআইআর-র ফর্ম ফিলাপ করছেন ততক্ষণ তিনিও করবেন না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও লিখেছেন বুধবার দায়িত্বপ্রাপ্ত বিএলও তাঁদের পাড়ায় গিয়েছিলেন নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে তাঁর রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করেছেন যে তিনি নিজের হাতে ওই ফর্ম গ্রহণ করেননি। এই খবর সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
রাসবিহারী কেন্দ্রের ভোটার চন্দ্রিমা ভট্টাচার্য, ভবানীপুর কেন্দ্রের ভোটার মদন মিত্র বিএলও-র থেকে এনুমারেশন ফম নেওয়ার ছবি সিইও দফতরের পেজে পোস্ট করা হয়েছে।