
২০০২-এ ২৭ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, বাম আমলে তখনকার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে চিৎকার করেননি। রামপুরহাটে সংবিধান রক্ষা যাত্রা থেকে এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেছেন তখন দিদি আওয়াজ তুলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীমুক্ত ভোটার লিস্ট চাই। এখন সেই দিদিই বলছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তাঁর দুলাভাই।
এসআইআর নিয়ে তৃণমূলের বিরোধিতা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন পশ্চিমবঙ্গে বনধই হোক বা নির্বাচন কোনও কিছুই নিরামিষ হয় না। সবই আমিষ।
