গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ১৯ দিন পর রাশিয়ায় উদ্ধার ভারতীয় ডাক্তারি পড়ুয়ার দেহ

    ১৯ দিন পর রাশিয়ায় উদ্ধার ভারতীয় ডাক্তারি পড়ুয়ার দেহ

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স

    ১৯ দিন নিখোঁজ থাকার পর রাশিয়ার নদীবাঁধ থেকে এক ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার উফা শহরের ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই ছাত্রের নাম অজিত সিংহ চৌধুরি।

    তিনি রাজস্থানের অলওয়ারের লক্ষ্মণগড়ের কাফানওয়াড়া গ্রামে বাসিন্দা। ডাক্তারি পড়ার জন্য ২০২৩ সালে রাশিয়ার উফায় পাড়ি দিয়েছিলেন অজিত। সেখানেই একটি হস্টেলে থেকে পড়াশোনা করছিলেন। পুলিশ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর হস্টেল বেরিয়ে দুধ কিনতে গিয়েছিলেন অজিত। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। নদীর ধারে পোশাক উদ্ধার হলেও অজিতের কোনও হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার হোয়াইট নদীর সংলগ্ন বাঁধের কাছে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

    রাশিয়ায় ভারতের দূতাবাস থেকে সরকারি ভাবে এই বিষয়ে কোনও বিবৃতি না দিলেও, সূত্রের খবর, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছিলেন, না কি অজিতের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা স্পষ্ট হয়নি।