গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লিতে দূষণ সূচক পৌঁছালো ৭২৭-এ

    দিল্লিতে দূষণ সূচক পৌঁছালো ৭২৭-এ

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লির সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে, শুক্রবার সকালে বায়ুদূষণের সূচক ৭২৭-এ গিয়ে ঠেকেছে। দেশের রাজধানীর বায়ুদূষণ দীপাবলির পর থেকেই খারাপ স্তরে ঘোরাফেরা করছে।

    একে বাজির দূষণ, তার উপর ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লি ও সন্নিহিত এলাকায় আকাশবাতাশ ধুলো ও ধোঁয়ায় ভরে রয়েছে। ভোর থেকেই আকাশ দেখলে মনে হবে, মেঘাচ্ছন্ন। দিল্লির সরকারি সূত্র অবশ্য জানাচ্ছে, পরিবেশে সামান্য উন্নতি দেখা দিয়েছে। কারণ আগের থেকে তুলনায় জোরে বাতাস বইছে। বৃহস্পতিবার বিকেলে দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩১১। যা খুব খারাপ স্তরে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডেটা অনুযায়ী দিল্লি বর্তমানে রেড জোনে এসে গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, হঠাৎ করে একদিনে দিল্লির দূষণ মাত্রা ভয়াবহ আকার নেওয়ার কারণ গুরুপরব। অর্থাৎ গুরু নানক জয়ন্তী।

    ওইদিন ব্যাপকহারে বাজি ফেটেছে। শুধু দিল্লিতেই নয়, সন্নিহিত এনসিআর এলাকা এবং পাঞ্জাব, হরিয়ানাতেও প্রচুর বাজি ফাটায় তা বাতাসে ভেসে ধূলিকণা ও ধাতুকণার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।