গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Birbhum এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ

    এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ

    0
    286
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কুলপি, সাঁইথিয়া, শেওড়াফুলি। এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্যদিকে খড়দায় যুবকের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
    দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এসআইআর আতঙ্কে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি মৃত শাহাবুদ্দিন পাইক এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। পরিবারের তাবি ২০০২-র ভোটার তালিকায় শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রীর নাম ছিল না। তা নিয়েই চিন্তিত ছিলেন। এসআইআর আতঙ্কের কারণেই সেলিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এদিকে ক্ষিতীশ মজুমদারের পর বীরভূমের সাঁইথিয়ায় বিমান প্রামাণিক নামে এক প্রৌঢ়ের মৃত্যুতে এসআইআর আতঙ্ককেই দায়ী করেছে পরিবার। তাঁদের দাবি ভোটার লিস্টে বিমান প্রামাণিকের জায়গায় পদবি পাল আসায় আতঙ্কে ভুগছিলেন। এমনকি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। হুগলির শেওড়াফুলিতে গড়বাগানে এসআইআর আতঙ্কে যৌনকর্মীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বছর ৪৯-র ওই মহিলার ২০০২-র ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে ছিলেন। শুক্রবার সকালে ঘরের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। এদিকে খড়দহে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। জানা গিয়েছে বৃহস্পতিবার বিএলও আকবর আলি নামে ওই যুবকের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ২০০২-র ভোটার লিস্টে নাম নেই বলে জানিয়েছিলেন।
    তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আকবর। পরিবারের অভিযোগ এরপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আকবর আলি।