হাসিন জাহানের আবেদনে শামিকে নোটিস সুপ্রিম কোর্টের

0
69
ছবি সৌজন্যে : এক্স

ভারতীয় পেসার মহম্মদ শামি প্রতি মাসে যে খোরপোশ দেন, তাতে খরচ চলছে না। সেই খোরপোশ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এই আবেদনের নিরিখে শামিকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

পশ্চিমবঙ্গ সরকারকেও নোটিস পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেছে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন জোরে বোলার। জাহানের অভিযোগ, শামি মাসে মাসে যে টাকা দিচ্ছেন, তাতে খরচ চালানো যাচ্ছে না। এই নিয়ে শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তার পরেই মামলার শুনানি হবে। ২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় শামির।

২০১৫ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম। কিন্তু তাঁদের দাম্পত্য সুখের হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন জাহান। সেই থেকে শামি এবং জাহানের আইনি লড়াই চলছে। বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জাহান।