গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রোনালদোর সমালোচনার পর আমোরিম

    রোনালদোর সমালোচনার পর আমোরিম

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম জানিয়েছেন, ক্লাব অতীতে অনেক ভুল করেছে, তবে এখন তাদের লক্ষ্য শুধুই সামনে এগিয়ে যাওয়া। তিনি বলেছেন, অতীতে কী হয়েছে তা নিয়ে আর পড়ে থাকলে হবে না।

    আমরা কাঠামো বদলাচ্ছি, খেলোয়াড়দের আচরণে পরিবর্তন আনছি, প্রতিদিন উন্নতি করছি।সাম্প্রতিক সময়ে পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেড লেজেন্ড ক্রিস্তিয়ানো রোনালদো বলেছেন, আমরা জানি আমোরিম ভালো কাজ করছেন ঠিকই, কিন্তু তার পক্ষে অলৌকিক কিছু করা সম্ভব নয়।আল-নাসর ফরোয়ার্ড রোনালদো মন্তব্য করেছেন যে ইউনাইটেডের দলে কিছু ভালো খেলোয়াড় থাকলেও, কিছুজনের মধ্যে এই ক্লাবের খেলোয়াড় হওয়ার মতো মানসিকতা নেই।

    টটেনহামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আমোরিম সরাসরি জবাব না দিয়ে ভবিষ্যতের ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেছেন, রোনালদো জানেন, তিনি যা বলেন তার প্রভাব কত বড়। আমরা জানি ক্লাব হিসেবে আমরা অতীতে অনেক ভুল করেছি।