গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri রিচাকে অবহেলা, সরব বিজেপি বিধায়ক শঙ্করের

    রিচাকে অবহেলা, সরব বিজেপি বিধায়ক শঙ্করের

    0
    564
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিশ্বকাপ জিতে শুক্রবারই শিলিগুড়ির বাড়িতে ফিরেছেন রিচা ঘোষ। আর সেদিনেই রিচাকে উপেক্ষিত করা হয়েছে বলে সরব হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
    তিনি বলেছেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীদের হাসিমুখের বড় বড় হোর্ডিং কলকাতাজুড়ে থাকলেও একটাও রিচা ঘোষের নামে পোস্টার বা হোর্ডিং নেই। এমনকি ক্রিকেটের নন্দনকান ইডেন গার্ডেন্সে রিচার কোনও হোর্ডিং দেখা যায়নি। শঙ্কর ঘোষ বলেছেন কলকাতা কেন্দ্রিক সরকার শুধু ফটোসেশন আর প্রদর্শনেই ব্যস্ত, আসল কৃতিত্বের মূল্য দিতে জানে না।
    সৌরভ গাঙ্গুলি যা করতে পারেননি, রিচা সেটা করে দেখিয়েছেন। তবুও রাজ্যর ক্রীড়ামন্ত্রী তাঁর সঙ্গে দেখা করার প্রয়োজনটুকুও মনে করেননি।