গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Jalpaiguri সব সীমা ছাড়িয়েছেন বিডিও, পদক্ষেপের দাবি সুকান্ত-র

    সব সীমা ছাড়িয়েছেন বিডিও, পদক্ষেপের দাবি সুকান্ত-র

    0
    521
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে সরব হয়েছেন সুকান্ত মজুমদার।
    তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যে শাসনে প্রতিদিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের এক বিডিও-র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির জন্য এটা যথেষ্ট। একজন সরকারি অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগ উঠেছে। এক উচ্চপদস্থ অফিসার কীভাবে অপরাধীদের মত আচরণ করতে পারেন প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। অবিলম্বে কড়া পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিকে এই ঘটনায় অশোক কর নামে এক ব্যক্তি দাবি করেছেন বিডিও-র বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি। সেজন্য তাঁকে এবং স্বর্ণ ব্যবসায়ীকে বিডিও-র উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয়।
    যদিও অপহরণ এবং খুনের অভিযোগ অস্বীকার করে জলপাইগুড়ির রাজগঞ্জের অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।