গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর বন্ধের চেষ্টায় ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু

    এসআইআর বন্ধের চেষ্টায় ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু

    0
    66
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিএলও থেকে শুরু করে সরকারি আধিকারিক ও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের টানা ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী।
    এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লাগাতার এসআইআর-কে এনআরসি বলে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়া ত্রুটিমুক্ত রাখার যে উদ্যোগ নিয়েছে, তা বন্ধ রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। মূল উদ্দেশ্য একটাই যাতে ওনাকে ভয় পেয়ে নির্বাচন কমিশন যাতে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করে। যখন দেখেছেন এসআইআর আটকানো যাবে না বুঝে সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।
    কিন্তু বিজেপির চ্যালেঞ্জের পরেও কোনও দুর্নীতি সামনে আনতে পারেন নি।