গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বাংলাদেশের দুই সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের

    বাংলাদেশের দুই সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের রাজনৈতিক অস্থিতার মাঝেই সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও অসমের ধুবুড়িতে দুটি আলাদা সেনা ঘাঁটি স্থাপন করে ফেলেছে ভারত। ইস্টার্ন কম্যান্ড জানিয়েছে, নতুন এই সেনা ঘাঁটি নিশ্চিত ভাবেই ওই অঞ্চলে বাহিনীকে আরও শক্তিশালী করবে।

     

    পশ্চিমবঙ্গ ও অসমের যোগসূত্র চিকেন নেক হিসেবে পরিচিত বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা ২২ কিলোমিটারের অত্যন্ত স্পর্শকাতর এই জায়গা নানা কারণেই গুরুত্বপূর্ণ। বদলের বাংলাদেশ থেকে একাধিক বার এই চিকেন নেক নিয়ে দখল করার মতো নানারকম উস্কানিমূলক মন্তব্য ধেয়ে এসেছে। এমনকী, বাংলাদেশের অভ্যন্তরে এই চিকেন নেক ঘেষা সীমান্ত দিয়ে পাক চরদের চলাচলের নানা গোপন তথ্যও কানে এসেছে নয়াদিল্লির। সূত্রের খবর, নয়াদিল্লির নির্দেশে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ঘাঁটি তৈরির কাজ শুরু হতেই নিরাপদ দূরত্বে অবস্থান নেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

     

    তারা সীমান্ত এলাকার সাধারণ টহল, প্রহরাও বন্ধ রেখেছে বলে খবর। একই ভাবে ধুবুরির বামুনিগাঁও এলাকা লাগোয়া বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তেও রক্ষীরাও নিরাপদ দূরত্বে রয়েছেন।