গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National টি-২০, অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ভারতের

    টি-২০, অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ভারতের

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের মতো ক্ষণে ক্ষণে বৃষ্টি। সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ,যার জেরে বাতিল হয়ে গিয়েছে গাব্বার পঞ্চম টি-২০ ম্যাচেও। ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

    ওয়ানডে সিরিজে হারের মধুর বদলা নিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে বাতিল হয়েছিল। ব্রিসবেনে ম্যাচের শুরুটা অবশ্য নির্ধারিত সময়েই হয়েছিল।শনিবার ফের টস হারে ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে একটি বদল করা হয়। তিলক বর্মাকে বিশ্রাম দিয়ে এই ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয় রিঙ্কু সিংকে। এর বাইরে আর কোনও বদল ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত করে টিম ইন্ডিয়া। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ৪ ওভার ৫ বলে বিনা উইকেটে ৫২ রান করে টিম ইন্ডিয়া। ঠিক তখনই খারাপ আবহাওয়ার জন্য খেলা বন্ধ হয়।বৃষ্টিবিঘ্নিত সিরিজে টুর্নামেন্টের সেরা হয়েছেন অভিষেক শর্মা। শনিবার টি-২০ কেরিয়ারে হাজারতম রানটাও করে ফেলেছেন অভিষেক শর্মা।

    মাত্র ২৮ ইনিংস এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসাবে এই কীর্তি অভিষেকের। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে হাজার রান করেছিলেন ২৭ ইনিংসে।

     

    india-vs-australia-fifth-t-20-washed-out-between-india-and-australia