গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports ফিক্সিংয়ে জড়িত তুরস্কের ১৭ রেফারি গ্রেপ্তার

    ফিক্সিংয়ে জড়িত তুরস্কের ১৭ রেফারি গ্রেপ্তার

    0
    69
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তুরস্কের ফুটবল অঙ্গনে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দেশটির প্রসিকিউটররা ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি ও শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।

    ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ,দায়িত্বের অপব্যবহার ও ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসার প্রাক্তন মালিক ফাতিহ সারাচ।কাসিমপাসা ক্লাবটি সেপ্টেম্বর থেকেই ট্রাস্টির অধীনে রয়েছে, কারণ ক্লাবটির মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার তদন্ত চলছে।এই কেলেঙ্কারি সামনে আসে যখন গত সপ্তাহে তুরস্ক ফুটবল ফেডারেশন,টিএফএফ হঠাৎ করে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগ্লু জানিয়েছেন, সরকারি তদন্তে দেখা গেছে ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং কম্পানিতে অ্যাকাউন্ট আছে।এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন,যাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

    আরো চমকপ্রদ তথ্য দিয়ে হাজিওসমানওগ্লু বলেন, কিছু রেফারি পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি তো ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন।