
শুক্রবার রাতে এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বেরতেই সার্ভার ক্র্যাশ। সারারাত জেগেও কোনওভাবেই ফলাফল দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে।
পরীক্ষার্থীরা ফল দেখতে গিয়ে বিপাকে পড়েন। এরপরেই নতুন ওয়েবসাইট খোলা হয় কমিশনের। কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না চাকরিহারাদের। আন্দোলনকারী চাকরিহারা মেহবুব মণ্ডল অভিযোগ করেছেন বেশকিছু টাইপিং এরর রয়েছে। তিনি আরও বলেছেন এখন শুধু রিটেন টেস্টের রেজাল্ট বেরিয়েছে। এরপর অ্যাকাডেমিক, টিচিং এক্সপ্রিরিয়েন্স-র বিষয়গুলো যুক্ত হয়ে ইন্টারভিউ হবে। তখন জানা যাবে কারা ডাক পাচ্ছেন বা পাচ্ছেন না।
কিন্তু যাঁরা ৬ বছর সম্মানের সঙ্গে শিক্ষকতা করার পরেও নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁদের আবার পরীক্ষায় বসতে হয়েছে। তাঁরা অকৃতকার্য হলে তাদের ভবিষ্যৎ কি হবে।
