ট্রাম্পের হুমকি অনিবার্য : মামদানি

0
86
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথম সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, এ বিজয় তাকে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরকে সাশ্রয়ী মূল্যের শহরে রূপান্তরিত করার একটি ম্যান্ডেট দিয়েছে।এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বিজয় তাকে উচ্চাকাঙ্ক্ষী সাশ্রয়ী মূল্যের এজেন্ডা অনুসরণের ম্যান্ডেট দিয়েছে।

মানুষের ওপর কর না চাপিয়ে এটি তিনি করতে পারবেন কি না এ বিষয়ে মামদানি বলেছেন, নিউ ইয়র্কের শীর্ষ এক শতাংশের জন্য তাকে কর বাড়াতে হবে।উল্লেখ্য,প্রতি বছর এক মিলিয়ন ডলারের বেশি আয় করেন নিউ ইয়র্কের এমন বাসিন্দাদের জন্য দু’ শতাংশের সমান একটি কর চালু করার পরিকল্পনা করছেন বলে জানান নবনির্বাচিত মেয়র।নিউ ইয়র্কে কর্পোরেট করের হার ১১ দশমিক পাঁচ শতাংশে উন্নীত করারও পরিকল্পনা করছেন মামদানি। যা নিউ জার্সির শীর্ষভাগের সাথে মিলে যাবে। এর ফলে কর আহরণ প্রায় ন’ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে জানান মামদানি।যারা কর্মসংস্থান সৃষ্টি করেন এই করহার তাদের শহর ছেড়ে যেতে উদ্বুদ্ধ করবে কি না এমন প্রশ্নে মামদানি বলেছেন, শিশু যত্নের উচ্চ ব্যয়ের কারণে কর্মীরা ইতিমধ্যেই চলে যাচ্ছে। এর ফলে ব্যবসার জন্য প্রতিভা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।উল্লেখ্য,নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউ ইয়র্ক শহরের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে।এদিকে,মামদানির জয়ের পর ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ইহুদি আমেরিকানদের, ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চিকলি মামদানিকে হামাস সমর্থক আখ্যা দিয়েছেন এবং তার বিজয়কে নিউইয়র্ক সিটির জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে,উগান্ডায় জন্মগ্রহণকারী এবং ভারতীয় বংশোদ্ভূত পিতা-মাতার সন্তান মামদানি তার নির্বাচনী প্রচারে বর্ণবিদ্বেষ এবং ইসলামোফোবিক আক্রমণ সত্ত্বেও ভোটের তথ্য বলছে যে ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে তার অবস্থান তাকে প্রাইমারিতে জয়ী হতে সাহায্য করেছে।

 ওদিকে,নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বিজয়োত্তর বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারকে বিপজ্জনক বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত, তবে সতর্ক করে বলেছেন, সফল হতে হলে তাকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে।