গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International অনুষ্ঠানের মধ্যেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প

    অনুষ্ঠানের মধ্যেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক অনুষ্ঠান চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    মাঝেমাধ্যে প্রেসিডেন্টকে চোখ কচলাতেও দেখা গিয়েছে। ক্যালিফোনিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস ছবিগুলো পোস্ট করে লিখেছে, ডোজি ডন ফিরে এসেছেন। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না, বরং তিনি পুরো অনুষ্ঠান চলাকালীন বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত মাসে জানিয়েছেন, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে একটি এমআরআই করিয়েছেন।

    তবে কেন, তা জানাননি। গত গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল, চিকিৎসকেরা ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে শিরাজনিত একটি শারীরিক সমস্যা শনাক্ত করেছেন।