হুমায়ুন দল করলে মুর্শিদাবাদে জোট, বিজেপি জিতবেঃ শুভেন্দু

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব

হুমায়ুন কবির নতুন দল হলে মুর্শিদাবাদে তৃণমূলের ক্ষতি হবে। মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় হুমায়ুন কবির চলে গেলে ২২ আসনে কংগ্রেস, সিপিএম জোট আর বিজেপি জিতবে।

ঠিক যেমনটা মালদাতে হয়েছে। তিনি দাবি করেছেন দলের অনেক নেতা মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেনকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও মুর্শিদাবাদে তৃণমূলকে জেতাতে পারেনি।

তাঁকে দায়িত্ব দেওয়ার পর পুরো মুর্শিদাবাদ জেলাকে তৃণমূলময় করে দিয়েছিলেন। মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠন তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্রেডিট নেই।