গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata বিবাহ বন্ধনে রিয়া-রাখি, শুভেচ্ছায় অভিষেক 

    বিবাহ বন্ধনে রিয়া-রাখি, শুভেচ্ছায় অভিষেক 

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী রিয়া ও রাখি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ। ফেসবুক পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    অভিষেক লিখেছেন, স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের। সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম ক’রে লক্ষ্যে স্থির থেকেছেন – প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েই।
    তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক। বস্তুত, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।