গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Birbhum কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, তপ্ত সিউড়ি

    কেষ্ট-কাজল অনুগামীদের সংঘর্ষ, তপ্ত সিউড়ি

    0
    319
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার আর শুধুমাত্র বাদানুবাদ নয়, সরাসরি তৃণমূলের অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের সিউড়ি। সোমবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
    বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। একে অপরকে লক্ষ্য করে ইটও ছোড়ার অভিযোগ উঠেছে। এলাকায় চলতে থাকে বেপরোয়া ইটবৃষ্টি। এখনও পর্যন্ত এই ঘটনা চার জনকে আটক করা হয়েছে।
    এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিউড়ি থানার পুলিশ। বস্তুত, এর আগেও ওই গ্রামের এক পক্ষ অনুব্রত মণ্ডলের অনুগামী, আরেক পক্ষ কাজল শেখের অনুগামী তাঁদের মধ্যে একাধিক ইস্যুতে এর আগেও ঝামেলা হয়েছে।