প্রত্যেক মার্কিন নাগরিককে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার নাগরিকদের মাথাপিছ ২ হাজার ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর আমেরিকা যে শুল্কের বোঝা চাপিয়েছে, তা নিয়ে সেখানকার নাগরিকেরাও অসন্তুষ্ট।

এর ফলে অনেক বন্ধু দেশের সঙ্গেও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়েছে। মার্কিন নাগরিকদের শুল্কের লভ্যাংশ থেকেই ২০০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২৮১ টাকা করে দেওয়ার কথা রবিবার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তাঁর এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কংগ্রেসের সম্মতি লাগবে। সকল আমেরিকার নাগরিক কি টাকা পাবেন? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্যতিক্রম আছে। যাঁরা সমৃদ্ধ এবং উচ্চ আয়সম্পন্ন, তাঁদের এই তালিকা থেকে বাদ রাখা হবে।

অর্থাৎ, ধনী ব্যক্তিরা বাদ দিয়ে বাকি সকল মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ১ দশমিক ৭৭ লক্ষ টাকা করে পাবেন।