গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Nadia সমস্ত মৃত্যুকে এসআইআর দাগানোর নির্দেশ তৃণমূলের : শমীক

    সমস্ত মৃত্যুকে এসআইআর দাগানোর নির্দেশ তৃণমূলের : শমীক

    0
    303
    ছবি সৌজন্যে :ফেসবুক
    শ্মশানঘাট থেকে হাসপাতাল পর্যন্ত সকলকে তৃণমূল নির্দেশ দিয়েছে, যেই মারা যাক তাঁকে এসআইআর এ মৃত্যু বলে চালাতে হবে। নদিয়ার কৃষ্ণনগরে দলীয় কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
    বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়াকে তৃণমূলে আসার জন্য সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম উচ্চারণের আগে বিমান বন্দ্যোপাধ্যায়-র দল তৃণমূল চল্লিশ হাজার চাকরি বিক্রি করেছেন তার উত্তর দিক।
    নবদ্বীপের দুষ্কৃতী হানা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দাবি, দুষ্কৃতীরা সবাই তৃণমূলেরই। পুলিশ জানে স্বাধীনভাবে কাজ করতে গেলে অনুব্রত মণ্ডলের মতো কথা শুনতে হবে।