
উত্তরপ্রদেশে এবার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, জাতীয় স্তোত্রের প্রতি সম্মান প্রদর্শন করে প্রত্যেকটি স্কুল এবং কলেজে বন্দে মাতরম গাইতে হবে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, ধর্ম-জাতের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা চলছে, নতুন জিন্না তৈরির ষড়যন্ত্র হচ্ছে। সেসব রুখতে হবে।এদিকে ক দিন আগে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেছেন, ১৮৭৫ সালে রচিত এই গান অখণ্ড ভারতবর্ষে দিকে দিকে মুক্তির বার্তা ছড়িয়ে দেয়। সংস্কৃত এবং বাংলার এক সুরেলা মিশ্রণে তৈরি এই গান মাতৃভূমির চেতনায় দেশকে ঐক্যবদ্ধ করেছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ রোধেও এই গান মানুষকে এক সুতোয় বেঁধেছিল। এই গান দেশের স্বাধীনতার চিরন্তন মন্ত্র। গোরক্ষপুরের এক একতা যাত্রায় যোগী আদিত্যনাথ বলেছেন, জাতীয় স্তোত্র বন্দে মাতরমের প্রতিও সম্মান প্রদর্শন অত্যন্ত জরুরি। তাই উত্তরপ্রদেশের সমস্ত স্কুল এবং কলেজে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করতে চলেছি আমরা।
সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দেশে নতুন জিন্না তৈরির ষড়যন্ত্র করছে বিচ্ছিন্নতাবাদীরা। সেই ছক ভেস্তে দিতে হবে।
yogi adityanath says singing vande mataram mandatory in up educational institutions





