গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National রাসায়নিক,গুজরাটে তিন আইএস জঙ্গি

    রাসায়নিক,গুজরাটে তিন আইএস জঙ্গি

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স

    এবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে নাশকতার ছকের কথা জানা গেছে গুজরাটে। তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস। তাদের জেরা করেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য।

    ধৃতদের মধ্যে একজন আহমেদ মহিয়াউদ্দিন সাইয়েদ। হায়দরাবাদের বাসিন্দা আহমেদ চিন থেকে ডাক্তারি পাশ করেছে। মূলত সেই রাসায়নিক অস্ত্র তৈরির মূল পাণ্ডা। রাইসিন ব্যবহার করে রাইজিন নামে এক বিষাক্ত পদার্থ তৈরির পরিকল্পনা ছিল তার। সেই রাসায়নিক অস্ত্রের কিছু অংশ গুজরাটের এক পরিত্যক্ত রাখা রয়েছে বলেও দাবি আহমেদের। আপাতত সেই দাবি খতিয়ে দেখছে এটিএস। জানা গিয়েছে,রাইসিন নামে এক বিষাক্ত পদার্থ ব্যবহার করে কার্যত গণহত্যার ছক কষছিল ওই তিন জঙ্গি। তার জন্য একাধিক জনবহুল এলাকা রেকি করেছিল তারা। অস্ত্র সরবরাহের সময় হাতেনাতে তিন জঙ্গিকে ধরে ফেলেছে গুজরাট এটিএস। জানা গেছে,দীর্ঘ একবছরের বেশি সময় ধরে ধৃত তিনজনের উপর নজর রাখা হচ্ছিল।

    এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের সঙ্গে ইসলামিক স্টেটের খোরাসান শাখার যোগ রয়েছে। একাধিক মডিউলের সঙ্গে যুক্ত ধৃতরা। ধৃতদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। আরেকজনের বাড়ি হায়দরাবাদে। সবারই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।তিনজনকে জেরা করতেই জানা যায় বিস্ফোরক তথ্য।