
জোহরান মামদানির নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় লাভ করেছেন। শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেন তিনি।
এদিকে ওয়াশিংটন ডিসির রিপাবলিকান সমালোচকরা তখন বলেছিলেন, তারা তাকে দায়িত্ব গ্রহণ থেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মামদানির জয় হলে নিউইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছেন।এ ছাড়া মামদানির নাগরিকত্ব সম্পর্কে বিভ্রান্তিকর প্রশ্নকে গুরুত্ব দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী মামদানির নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তিকর প্রশ্নে সুর মিলিয়ে তাকে মিথ্যা ভাবে কমিউনিস্ট বলে আখ্যা দেন।এদিকে,কিছু রিপাবলিকান আইনপ্রণেতা মামদানির নাগরিকত্ব প্রক্রিয়ার তদন্তের দাবি জানিয়েছেন এবং তাকে মার্কিন নাগরিকত্ব থেকে বঞ্চিত করে দেশত্যাগের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।
রিপাবলিকান পার্টির প্রতিনিধি এন্ডি ওগলস এক বিজ্ঞপ্তিতে বলেন, যদি মামদানির নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে, তবে তিনি নাগরিক হতে পারেন না। অবশ্যই তিনি নিউইয়র্ক সিটির মেয়রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
