বন্দে মাতরম-র ১৫০, উদযাপনে রাজ্যপাল 

0
140
ছবি সৌজন্যে : নিজস্ব
বন্দে মাতরম-র ১৫০ বছর পূর্তি উদযাপন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল মহাশয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর পর অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে বন্দে মাতরম গান পরিবেশন করেছেন। এর পর মাননীয় রাজ্যপাল মহাশয় ইন্ডিয়ান মিউজিয়াম প্রাঙ্গণ থেকে বন্দে মাতরম মার্চ-এর শুভ সূচনা করেন এবং নিজেই মিছিলটির নেতৃত্ব দেন, যা ভারতীয় জাদুঘর থেকে শুরু হয়ে রাজভবন, কলকাতায় পৌঁছায়।
সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যপাল নিজে একটি শোভাযাত্রার নেতৃত্ব দিলেন।