গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ধর্মেন্দ্র স্থিতিশীল, মৃত্যু গুঞ্জন ওড়ালো পরিবার

    ধর্মেন্দ্র স্থিতিশীল, মৃত্যু গুঞ্জন ওড়ালো পরিবার

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সোমবার রাত থেকে মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র-র। কখনও হেমা মালিনী, কখনও সানি দেওল সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত। তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মঙ্গলবার সকাল থেকেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের ‘হি-ম্যান-এর মৃত্যুসংবাদ।
    এর পরেই ইনস্টাগ্রামে সরব ধর্মেন্দ্রের মেয়ে ঈশা দেওল। তিনি লিখেছেন, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পোস্ট করে একই কথা জানিয়েছেন স্ত্রী হেমাও। মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করে তিনি লিখেছেন, যে হারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য। ইশা দেওল-র আরও লিখেছেন, সম্ভবত চাপে পড়ে সংবাদমাধ্যম বাবার ভুয়ো মৃত্যুসংবাদ পরিবেশন করেছে।
    বাবা আগের তুলনায় ভাল আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অনুরাগী থেকে সংবাদমাধ্যম প্রত্যেকের কাছে তাঁর অনুরোধ, তাঁদের অনুমতি ব্যতীত দেওল পরিবারের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তি যেন হস্তক্ষেপ না করেন।