চিকিৎসক থেকে জঙ্গি! ভারতে জইশের মহিলা প্রধান শাহিন

0
78
ছবি সৌজন্যে : এক্স
রাজধানীতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মহিলা চিকিৎসক শাহিন শাহিদ-কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ওই চিকিৎসক পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর মহিলা শাখা গঠনের প্রধান ভারতীয় মুখ ছিলেন।
সাদিয়া জমাত উল-মোমিনাত নামে সংগঠনের মহিলা শাখার নেতৃত্ব দেন। জইশ সদস্যদের স্ত্রী ও দরিদ্র পরিবারের মেয়েদের এই সংগঠনে নেওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, শাহিন শাহিদের বাড়ি উত্তরপ্রদেশের লখনউয়ের লালবাগে। তিনি আগে একটি বারবিকিউ রেস্তরাঁয় কাজ করতেন। পরে আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন এবং সেখানে থেকেই সংগঠনের হয়ে কাজ শুরু করেন বলে পুলিশ জানায়।ফরিদাবাদে যখন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়, তখন পুলিশের হাতে আসে শাহিনের নাম।
ওই মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ড. মুজাম্মিল গণাই, যিনি নিজেকে মুসাইব নামে পরিচয় দিতেন। তিনিও আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাঁর ফারিদাবাদের ভাড়া ঘর থেকে উদ্ধার হয় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক ও দাহ্য পদার্থ।