
আবহাওয়ায় ইতিমধ্যেই পরিবর্তন এসেছে। যার ফলে রাতে গায়ে চাপছে চাদর। ফ্যান বন্ধ করতে হচ্ছে।
শীতের শুরুতে, বলা যায় পুরো শীতেই মানুষের নানা রোগব্যাধি দেখা দেয়।আর এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বাতের ব্যথা।তাই ঠাণ্ডা পড়তেই অনেকের বাতের ব্যথায় আক্রান্তের সমস্যা বাড়ে। তাদের শুরু হয়ে যায় হাঁটু যন্ত্রণা। মূলত ঠাণ্ডার সময় হাঁটু ব্যথা বাড়ার একাধিক কারণ রয়েছে।এই সময় অনেকেই হাঁটাহাঁটি কমিয়ে দেন। যার ফলে ব্যথা বাড়ে।যদিও মাথায় রাখতে হবে বারবার পেইনকিলার খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই এই সময় অবশ্যই ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।এ ছাড়া এই সময় নার্ভগুলো বেশি সংবেদনশীল হয়ে পড়ে। সেই কারণেও বাড়ে হাঁটু ব্যথা। এই সময় নড়াচড়া করতেও সমস্যা হয়। এই সমস্যার সমাধানে সবার আগে গরম সেক দিন। তাহলেই ইনফ্লামেশন হ্রাস পাবে।পাশাপাশি ব্যথাও কমবে।বলা হয় এই সময়ে স্ট্রেচিং করা অবশ্যই প্রয়োজনীয়।স্ট্রেচিং করলে বাড়বে জয়েন্টের মোবিলিটি।সেই কারণে কমে যাবে ব্যথা। তা ছাড়া হলুদ খাওয়া শুরু করতে পারেন। এতে রয়েছে অ্যান্টিইনফ্লামেটরি গুণ।
যেই কারণে হলুদ খেলে ব্যথা কমবে।ওদিকে সেরার সেরা একটি ভেষজ হলো আদা। এটিও ইনফ্লামেশন কমাতে পারে। যার ফলে কমে যেতে পারে ব্যথা। তাই নিয়মিত এই ভেষজটি খেয়ে যান।








